ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ৯/৭/২০২৫, ১১:১২:৩৬ AM

পঞ্চগড় করতোয়া নদীতে গোসল করতে নেমে ছেলের সামনে বাবার মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে মাসুম আল মামুন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মামুন একই এলাকার গোলাম আহমদ প্রধানের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীতে ছোট দুই ছেলেকে নিয়ে গোসল করতে আছেন মামুন। ছেলে দুটোকে নদীর পাড়ে রেখে একাই গোসল করতে নামেন।

পঞ্চগড় সদর উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে মাসুম আল মামুন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত  মামুন একই এলাকার গোলাম আহমদ প্রধানের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা যায়,  দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীতে ছোট দুই ছেলেকে নিয়ে গোসল করতে আছেন মামুন। ছেলে দুটোকে নদীর পাড়ে রেখে একাই গোসল করতে নামেন।  ছেলেদের সামনে দুই তিনবার নদীর মধ্যে ডুব দিয়েছিলেন তিনি ।

শেষবারের ডুবে অনেকক্ষণ হয়ে গেল বাবাকে আর দেখা যাচ্ছে না। ছেলেটি ঘাবড়ে গিয়ে মানুষজন ডাকাডাকি শুরু করে দেয় । কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও মামুনের সন্ধান মেলেনি। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়। তারা এসে নদী থেকে  মামুনের মরদেহ উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’